,

কী ছিলো মাহমুদউল্লাহর ব্যাটে, কী দেখাচ্ছিলেন কাকে ?

news-image

কী অসাধারণ ব্যাটিংটাই না করলেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে গড়লেন ২২৪ রানের দুরন্ত এক জুটি। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে মুখরক্ষাই যখন চ্যালেঞ্জ। ঠিক তখনই জ্বলে উঠল এই দুই ব্যাটসম্যানের ব্যাট।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সাকিব-মাহমুদউল্লাহর এই জুটি দেখে মনে করতে পারছেন না, এমন কিছু তিনি আগে দেখেছেন কি না। সেঞ্চুরি পূরণের পর দুজন ভিন্ন দুই অভিব্যক্তি দিলেন। সাকিবেরটা ছিল পেশাদারত্বে মোড়া, কিছুটা ঠান্ডা প্রতিক্রিয়া। তবে মাহমুদউল্লাহ আবেগী হলেন। ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমের দিকে তাকিয়ে কী যেন বলছিলেন তিনি। ব্যাপারটা নিয়ে আগ্রহ ও কৌতূহল সীমাহীন।
ব্যাটের উল্টোদিকে কিছু একটা দেখাচ্ছিলেন মাহমুদউল্লাহ। পরে নিজেই জানিয়েছেন, ব্যাটে ছিল তাঁর ছয় বছর বয়সী শিশু সন্তানের হস্তাক্ষর। ছেলে নাকি বাবাকে বলে দিয়েছিল ব্যাটটা দিয়ে খেলতে। মাহমুদউল্লাহ সেই ব্যাট দিয়ে অসাধারণ সেঞ্চুরি করে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি।
২০১৫ বিশ্বকাপে সেঞ্চুরির পর গ্যালারির দিকে ফিরে চুমু ছুড়েছিলেন মাহমুদউল্লাহ। দুই হাতের আঙুল এক করে ‘হৃদয়ে’র আকৃতি বানিয়ে দেখিয়েছিলেন। সে সময় ব্যাপারটি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হলেও মাহমুদউল্লাহ সেটি নিয়ে তেমন কিছু বলেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে