,

মুক্তি পেলেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে

news-image

অনলাইন ডেস্ক : মুক্তি পেয়েছেন মুহাম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি। বিশেষ ক্ষমায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাদ্দাফি সন্তানদের মধ্যে সাইফই গাদ্দাফির বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছর ধরে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া দলের কাছে বন্দি ছিলেন।

আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন জানিয়েছে, সাইফকে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে এখনো প্রকাশ্যে আনা হয়নি।

সাইফ আল ইসলাম বর্তমানে পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার আত্মীয়দের সঙ্গে রয়েছেন। মিলিশিয়া গ্রুপটি বলছে, তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধে কাজ করছে। দেশের পূর্বাঞ্চলীয় সরকার ইতিমধ্যেই সাইফ আল ইসলামকে বিশেষ ক্ষমা প্রদান করেছে। তবে এর আগেও একবার সাইফের মুক্তির কথা বলা হয়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে