সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বৃষ্টির হানা, সেমির পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচের রঙ বদলে গেছে। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে ইংলিশরা। দলীয় মাত্র ৩৫ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ইংলিশরা। কিন্তু স্টোকস-মর্গান এ অবস্থায় দলের হাল ধরেন। চতুর্থ উইকেটে তারা ১৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলেন। মর্গান ৮৭ রান করে জাম্পার সরাসরি থ্রুতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। এ ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৪০.২ ওভারে চার উইকেটে ২৪০ রান। বেন স্টোকস ১০২ ও বাটলার ২৯ রানে ব্যাট করছেন। ইংলিশদের জয়ের জন্য প্রয়োজন ৫৮ বলে মাত্র ২৯ রান। হাতে রয়েছে আরও ছয়টি উইকেট।

শনিবার এজবাস্টনে অস্ট্রেলিয়ার দেয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান করার পর বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির আগে জেসন রয় ৪ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন। অন্যদিকে অ্যালেক্স হেলস (০) এবং জো রুট (১৫) আউট হন জশুয়া হ্যাজলউডের বলে।

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে আদিল রশিদ এবং মার্ক উডের বোলিংতোপে ২৭৭ রান করেছে অস্ট্রেলিয়া।

এদিন শুরুটা ভালো করে ডেভিড ওয়ার্নার এবং অ্যারইন ফিঞ্চ। তবে ৪০ রানের মাথায় ওয়ার্নারকে ব্যক্তিগত ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মার্ক উড।

এরপর ফিঞ্চ এবং অধিনায়ক স্টিভ স্মিথ মিলে বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দিতে থাকে। ভয়ংকর হয়ে উঠতে থাকেন স্মিথ ও ফিঞ্চ। ৯৬ রানের এই জুটি ভাঙেন বেন স্টোকস। ৬৮ রানে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ফিঞ্চ।

তবে একপ্রান্তে যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন স্মিথ। ময়েচেজ হেনরিকস মাত্র ১৭ রান করে আদিল রশিদের বলে লিয়াম প্লাঙ্কিটের হাতে ধরা পড়েন। এরপর অধিনায়ক স্মিথও ৫৬ রান করে উডের বলে প্লাঙ্কিটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

দারুণ খেলছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ত্রাভিস হেড। ৫৮ রানের জুটি গড়েন তারা। তবে ব্যক্তিগত ২০ রানে উডের বলে সীমানার কাছে জেসন রয়ের হাতে ধরা পড়েন ম্যাক্সওয়েল।

নিশ্চিত ৬ রান বাঁচিয়ে বলটিকে তালুবন্দী করেন রয়। এরপর নিজের নবম ওভারে জোড়া আঘাত হানেন আদিল রশিদ। ম্যাথু ওয়েডকে ব্যক্তিগত ২ রানে ফিরতি ক্যাচ নেন রশিদ। মিচেল স্টার্ক রানের খাতা খোলার আগেই রুটের হাতে ধরা পড়েন। নিজের কোটার শেষ ওভারে এসে পেট কামিন্সকে ব্যক্তিগত ৪ রানে ফিরতি ক্যাচ নেন রশিদ। পরের ওভারেই জাম্পাকে ফেরান উড। জাম্পা কোনো রান করতে পারেননি।

এক সময় অলআউট হওয়ার শংকায় পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে একপ্রান্তে আগলে রেখে দারুণ ব্যাট করেন ত্রাভিস হেড। তার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। হেড ৭১ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া পরাজিত হলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। ইংল্যান্ড হারলে সেমিতে যাবে অজিরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা