সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদ্দেক আমাদের ধারণার বাইরে ছিল : উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে বাংলাদেশের স্বপ্নটা এখনো বেঁচে আছে। গতকাল কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক এক জয় নিয়ে টুর্নমেন্টের রেসে জায়গা করে নিয়েছে মাশরাফিবাহিনী। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে ব্ল্যাক ক্যাপরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের আক্ষেকপটা অন্য জায়গায়। ৩৩ রানে চার উইকেট ফেলে দেওয়ার পরও ম্যাচ বের করে আনবে বাংলাদেশ, তা কল্পনাও করতে পারেননি তিনি।

সব মিলিয়ে হতাশ উইলিয়ামসন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টস জিতে আগে ব্যাট করতে নেমে আমরা ভেবেছিলাম ৩০০ রান করা সম্ভব। ৪২তম ওভারে নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন এবং জেমস নিশামকে ধারাবাহিকভাবে ফিরিয়ে দেওয়ার আগে স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত আমাদের ধারণার বাইরে ছিল। ‘

তবে ‘হতাশাও খেলার অংশ’ উল্লেখ করে টাইগারদের প্রশংসায় কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ভালো বল করেছে। আমাদের ম্যাচ হারার অনেক কারণই ছিল। কিন্তু আমাদের প্রচেষ্টার অভাবের কারণে নয়। আমরা নিশ্চিতভাবে আমাদের সেরাটা দিয়ে খেলতে পারিনি। ‘

এভাবে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারে উইলিয়ামসন বলেন, ‘ব্যাট হাতে আমরা শক্ত অবস্থানে ছিলাম। যদি ম্যাচটি আমাদের পরিকল্পনা অনুযায়ী থাকতো তাহলে আমরা অবশ্য ভালো করতাম। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরাও বেশ শক্তিশালী। তারাও অনেক মেধাবী। কিন্তু আমাদের কিছু রানের ঘাটতি ছিল। এটা ছোট টুর্নামেন্ট, সীমিত ওভারের খেলা। আপনি যদি চান সবাই একইদিনে জ্বলে উঠবে, সেটা কখনই সম্ভব নয়। ‘

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’