,

অত্যন্ত চালাক ব্যবসায়ী ছিলেন মহাত্মা গান্ধী: অমিত শাহ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মহাত্মা গান্ধী অত্যন্ত চালাক ব্যবসায়ী ছিলেন- এমনটিই মন্তব্য করেছেন ভারতের শাসকদল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার ছত্তিশগড়ে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ মন্তব্যের পরপরই দেশটিজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। গান্ধীজি সম্পর্কে এই মন্তব্যের জন্য অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তুলেছে কংগ্রেস ও তৃণমূল।

কংগ্রেস ও মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, ‘কংগ্রেস দল কোনো নীতি বা আদর্শের ভিত্তিতে গড়ে ওঠেনি। স্বাধীনতা অর্জনের জন্য তখন কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল কংগ্রেস। আর মহাত্মা গান্ধী ছিলেন একজন অত্যন্ত চালাক ও চতুর ব্যবসায়ী। কংগ্রেসের অন্ধকার ভবিষ্যত সম্বন্ধে তার কাছে আগাম ইঙ্গিত ছিল। তাই স্বাধীনতার পরপরই তিনি বলেছিলেন কংগ্রেসকে ভেঙে দেয়া উচিত। কিন্তু তিনি নিজে সে কাজ করে যেতে পারেননি, এখন সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কিছু মানুষ।’

বিজেপি সভাপতির এই মন্তব্যের পরই দেশবাসীর কাছে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, ‘মহাত্মা গান্ধী, স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের সকলকে ব্যবসায়ী বলে বিজেপি সভাপতি অপমান করেছেন। এই মন্তব্যের জন্য অমিত শাহ, বিজেপি ও মোদির ক্ষমা চাওয়া উচিত।’

এদিকে, শনিবার দুপুরে দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘মহাত্মা গান্ধী ছিলেন জাতির জনক, তিনি ছিলেন বিশ্বের আইকন। তার বিরুদ্ধে এমন বিবেচনাহীন মন্তব্য করাটা উচিত নয়। এটা দুর্ভাগ্যজনক, অনৈতিক ও অগণতান্ত্রিক।’

রাজনীতিবদের আরো বেশি দায়িত্বশীল হয়ে সংযত ভাষা ব্যবহার করা উচিত বলেও জানান মমতা।

তিনি আরো বলেন ‘গান্ধীজি সম্পর্কে এই মন্তব্যের জন্য আমরা দুঃখিত, স্তম্ভিত এবং শোকাহত। আমি মনে করি শিগগির এই মন্তব্য তুলে নিয়ে ক্ষমা চাওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে