,

রশিদের ঘূর্ণিতে দিশেহারা ক্যারিবীয়রা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অবিশ্বাস্য জয়ের কারণে কেউ আর ওয়েস্ট ইন্ডিস ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডের খোঁজ রাখেননি। কিন্তু এখানেও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

টি-টোয়েন্টি সিরিজে যে আফগানরা হোয়াইট ওয়াশ এড়াতে পারেনি, তারাই কিনা ওয়ানডে সিরিজে লিড নিল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রান করে আফগানিস্তান। ফলে ঘরের মাঠে সহজ একটা জয়ই প্রত্যাশা করছিল ক্যারিবীয়রা। কিন্তু তাদের সেই স্বপ্ন একাই ধূলিসাৎ করে দিয়েছেন রশিদ খান।

ওয়েস্ট ইন্ডিজদের মিডলঅর্ডার ধসিয়ে দিয়েছেন মাত্র ১০ বলের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে। এর মাঝে রান খরচ করেছেন মাত্র ১টি, সেটিও এসেছে ওয়াইড থেকে! শেষ পর্যন্ত ১৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সেরা বোলিং-কীর্তি গড়েছেন তিনি। এরই সুবাদে জয় তো দূরের কথা ওয়েস্ট ইন্ডিস তাদের ইনিংসটা পর্যন্ত বড় করতে পারেনি। ৪৪.৪ ওভার ব্যাট করলেও দেড়শ’ রানও হয়নি ক্যারিবীয়দের।

এর আগে, জাভেদ আহমাদি ৮১ রানের একটি ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় ২১২ রানের বেশি করতে পারেনি আফগানরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে