,

সাকিব-মাহমুদউল্লাহদের রাষ্ট্রপতির অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার রাতে রাষ্ট্রপতি কার্যালয়ের উপ-প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব ও মাহমুদউল্লাহর রেকর্ড ২২৪ রানের জুটিতে দুই ওভার চার বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও সেরা।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে খেলার আশা টিকে রইল। পয়েন্ট টেবিলে ৩ নিয়ে বাংলাদেশ এখন গ্রুপ পর্বে দুই নম্বরে অবস্থান করলেও শনিবার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলা রয়েছে। ওই ম্যাচে অস্ট্রেলিয়া হারলে তবেই সেমিনাল নিশ্চিত বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে