,

নিউজিল্যান্ড শিবিরে তাসকিন-রুবেলে হানা

news-image

 

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। শুরুটা বেশ ভালো করলেও টাইগার পেসারদের বোলিং তোপে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

স্কোর বোর্ডে ৬৯ রান তুলেতেই ওপেনার রনকি ও গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর আরেক টাইগার পেসার রুবেল হোসেন গাপটিলকে আউট করেন। রনকি ১৬ ও গাপটিল ৩৩ রানে আউট হয়ে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান।

শুক্রবার কার্ডিফের সোয়ালেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়া কথা থাকলেও বৃষ্টির কারণে ১ ঘণ্টা দেরিতে শুরু হয়।। তবে কোনো ওভার কাটা হয়নি।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টিলিভিশন (বিটিভি), গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান।

আসরে প্রথম দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে ঝুলে আছে গ্রুপের বাকি তিনটি দলের সেমির টিকিট। তাই আজকের ম্যাচটি নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা *, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন *, রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কেরি এন্ডারসন, মিচেল সান্টনার, এডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে