,

জাপান সম্রাটের সিংহাসন ত্যাগে আর বাধা নেই

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সম্রাটের সিংহাসন ত্যাগের বিলের অনুমোদন দিলো জাপান পার্লামেন্ট। দুইশ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সম্রাটকে সিংহাসন ছাড়ার সুযোগ করে দিতে শুক্রবার এ বিলটির অনুমোদন দেওয়া হলো।

৮৩ বছরের সম্রাট আকিহোতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। গত বছর টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে। ১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে বসেন আকিহিতো। তিনি সিংহাসন ত্যাগ করলে সেখানে আসীন হবেন তার পুত্র ৫৭ বছরের নারুহিতো।

গত সপ্তাহে পার্লামেন্টের নিম্মকক্ষে সম্রাটের সিংহাসন ত্যাগের বিলটি পাস হয়। শুক্রবার সকালে এটি উচ্চকক্ষে অনুমোদনের জন্য তোলা হয়। জাপানি টেলিভিশন চ্যানেল এনএইচকে-তে দেখা গেছে, উচ্চকক্ষের সদস্যরা হাত তুলে বিলটির অনুমোদন দেন।

ভোটের পর প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো সিংহাসন ত্যাগ করা হচ্চে, যা আমাকে আবারও মনে করিয়ে দিচ্ছে, আমাদরে জাতির ভিত্তি, সুদীর্ঘ ইতিহাস ও ভবিষ্যতের জন্য এই ইস্যু কতোটা গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে