সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কী চায় তা নিজেরাই জানে না : সেতুমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। আবার একতরফা নির্বাচনও করতে দিবে না। বিএনপি আসলে কী চায়- তা নিজেরাই জানে না।

শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না। আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। সবাইকে নিয়েই আমরা নির্বাচন করতে চাই।

তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। পাঁচটি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে। মহাসড়কের প্রবেশপথগুলো দখলমুক্ত রাখা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা