সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থেরেসো মে’র পদত্যাগ করা উচিত : করবিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ নির্বাচনে নিজের আসনে জেতার পর লেবার নেতা জেরেমি করবিন বলেছেন জনগণ ব্যয়সঙ্কোচনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং থেরেসা মে’র পদত্যাগ করা উচিত। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এমনটি জানাচ্ছে।

প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করবিন তার ভাষণে বলেন, ম্যান্ডেট চেয়েছেন বলেই এই মধ্যবর্তী নির্বাচন চেয়েছেন প্রধানমন্ত্রী। যে ম্যান্ডেট তিনি পাবেন তা হলো কনজারভেটিভের হার। ভোট হারাবেন, সমর্থন হারাবেন এবং আত্মবিশ্বাস হারাবেন। এসবই যথেষ্ট পদ ছেড়ে যাওয়ার জন্য। সঙ্গে সেই সরকারের জন্যও তাকে জায়গা তৈরি করতে হবে যারা এই দেশের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবে।

বিবিসির রাজনৈতিক সম্পাদক বলছেন, মেয়াদ শেষ হবার আগে এই নির্বাচন ডাকা ছিল বর্তমান সময়ের অন্যতম সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। এর মধ্যে নাকি থেরেসা মে’কে নিয়ে দলের ভেতর আলোচনাও শুরু হয়ে গেছে।

লরা কুয়েন্সবার্গ জানান, থেরেসা মে’কে নিয়ে কনজারভেটিভ পার্টি কী করবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। ‘একজন সাবেক মন্ত্রী আমাকে বলেছেন এই ফলাফলের পর তার নিজের পদ ধরে রাখাটা কঠিন হবে বলেই তারা মনে করছেন।’

তবে সবটাই নির্ভর করবে চূড়ান্ত ফলাফলের ওপর। নির্ভর করবে উত্তর আয়ারল্যান্ডের ফলাফল প্রকাশের পর মে’র সরকার ক্ষমতায় ‘স্বচ্ছন্দে’ থাকতে পারেন কিনা তার ওপর। লরা বলেছেন টোরি পার্টির ভেতরে এখন ‘বেশ টানাপোড়েন’ চলবে এবং দলকে এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি