,

মসজিদুল হারামে প্রতিদিন ইফতার করেন লাখ লাখ মুসল্লি

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র রমজানে মক্কায় মসজিদুল হারামের ভিতরে ও বাহিরে খোলা চত্বরে প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষাধিক মুসল্লি ইফতার করেন। পবিত্র জমজম কূপের পানির সঙ্গে খেজুর-খোরমাসহ বিভিন্ন খাবার দিয়ে লাখ লাখ মুসল্লি ইফতারীতে অংশ নেন। কিন্তু এ অগণিত মানুষের ইফতার সামগ্রী নিয়ে নেই কোন কাড়াকাড়ি। নেই কোন বিশৃঙ্খলাও।

বিশ্বের বৃহত্তম এ ইফতার মাহফিলের ইফতার সামগ্রী কোথা থেকে আসছে, তার সঠিক কোন হিসেব নেই কারো কাছে। ইফতারী প্রস্তুত করতে কারো কাছে কেউ হাতও পাতেন না। তবে এত বিপুল সংখ্যক মুসল্লির কেউই এখানে কোন কিছু কিনে ইফতারী করছেন না। কেউ শূন্য হাতেও ফেরেন না। এছাড়াও গোটা সৌদি আরবের মত মক্কা নগরীর পথে প্রান্তরেও অজস্র মুসল্লী ইফতার করেন।

মহান আল্লাহ রাব্বুল আল আমীনকে রাজি ও খুশি করার বাসনাকে সামনে নিয়েই মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরাহ করতে আসা গোটা বিশ্বের অগণিত মুসলমানও যার যার সামর্থ অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছোটেন মসজিদুল হারামে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে