,

বিশ্বের প্রথম রেললাইনবিহীন ট্রেন চীনে

news-image

নিজস্ব প্রতিবেদক : নিত্য-নতুন আবিষ্কারের মাধ্যমে একের পর এক চমক দেখাচ্ছে চীন। এরই ধারাবাহিকতায় এবার দেশটি নির্মাণ করেছে রেললাইনবিহীন বিদ্যুৎচালিত বাস, ট্রাম এবং ট্রেনের সমন্বয়ে ‘অটোনোমাস রেল র‌্যাপিড ট্রানজিট’ (এআরটি) নামে এক বাহন।

৩০ মিটার লম্বা এ গাড়িতে রয়েছে ৩টি বগি। প্রত্যেক বগিতে ১০০ জন করে মোট ৩০০ যাত্রী বহন করা যাবে। ‘অটোনোমাস রেল র‌্যাপিড ট্রানজিট’ বা ‘এআরটি’কে বিশ্বের প্রথম ‘লাইনবিহীন রেলগাড়ি’ হিসেবে অভিহিত করা হয়েছে।

জানা গেছে রেললাইনবিহীন এই গাড়িতে প্রাথমিকভাবে ৩টি বগি থাকলেও প্রয়োজনে বগি কমানো বা বাড়ানো যাবে। গত ২ জুন চীনের হুনান প্রদেশের জুঝাওয়ে এই নতুন যান উন্মোচন করা হয়।

এ গাড়িটি পুরো চার্জ দেয়া অবস্থায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। ‘চৌকস’ বা ‘স্মার্ট’ এ গাড়ি চালানোর জন্য প্রয়োজন পড়বে না কোনো চালক।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, এআরটি চালানোর জন্য নতুন সড়ক তৈরির কোনো প্রয়োজন হবে না। তাই এটি মেট্রো বা ট্রামের চেয়েও সস্তা হবে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান সিআরআরসি।

যেখানে এক কিলোমিটার মেট্রো রেলপথ নির্মাণে ১০ কোটি ২০ লাখ ডলারের প্রয়োজন পড়ে। কিন্তু মানসম্পন্ন এআরটি গাড়ি নির্মাণে ব্যয় হবে মাত্র ২০ লাখ ডলার। আর এর মাধ্যমে বহুল প্রচলিত ‘লাইন ছাড়া চলে না রেলগাড়ি’ গানের দিন সত্যিই ফুরাতে চললো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে