,

কাতারের প্রতি আরও ‘নিষ্ঠুর’ আচরণ দেখালো আমিরাত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থীদের সমর্থনের অভিযোগ এনে আগেই কাতারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন খাদ্য সংকটে ভুগতে থাকা দেশটির ওপর আরও নিষ্ঠুর আচরণ দেখাল প্রতিবেশী এই মুসলিম প্রধান দেশটি। ইউএই সরকার হুমকি দিয়ে বলেছে, কেউ যদি কাতারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য প্রকাশ করে, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। খবর বিবিসির।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল বলছেন, সোশ্যাল মিডিয়াতে দোহার সরকারের প্রতি সমর্থন দিয়ে কোন পোস্ট করা হলে তাকে সাইবার অপরাধ বলে বিবেচনা করা হবে।

এদিকে, পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলো কাতারকে একঘরে করার পর তারা ইরান এবং তুরস্ক থেকে বিমান বোঝাই করে খাদ্য সামগ্রী আনার পরিকল্পনা করছে।

একই সঙ্গে ইরান এবং তুরস্ক থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, কাতারের খাদ্য সংকট মোকাবেলায় তারা সেখানে বিমানে খাবার ও পানি পাঠানোর পরিকল্পনা করছে।

এছাড়া তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে, তারা কাতারের সামরিক ঘাঁটিতে সৈন্য পাঠানোর লক্ষ্যে পার্লামেন্টে দ্রুত একটি বিল পেশ করবে।

কাতার তার খাদ্য এবং পানির জন্য আমদানির ওপর নির্ভরশীল। ইরান, তুরস্ক এবং অন্য কয়েকটি দেশ থেকে যেন খাদ্য ও পানি আমদানি করা যায় সেজন্যে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কাতারের কয়েকজন কর্মকর্তা।

মধ্যপ্রাচ্যের দেশ কাতাতে প্রচুর তেল মজুদ রয়েছে। তরল প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ও ঘনীভূত গ্যাসের সবচেয়ে বড় বিক্রেতা কাতার তার খাদ্য এবং পানির জন্য আমদানির ওপর নির্ভরশীল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে