,

প্রোটিয়াদের ১৯ রানে হারিয়েছে পাকিস্তান

news-image

ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এজবাস্টনেই ঘুরে দাঁড়াল পাকিস্তান। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো খেলে টুর্নামেন্টে গ্রুপ বি-এর খেলা জমিয়ে দিল সরফরাজ খানের দল।

আশীর্বাদ হয়ে আসা বৃষ্টিতে ডাকওয়ার্থ-লুইস মেথডে প্রোটিয়াদের ১৯ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে থাকল সরফরাজরা।

শুরুতে বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে করতে দেয় তারা ২১৯ রান। ওই লক্ষ্য পর্যন্ত যেতে দেয়নি তাদের বৃষ্টি। ২৭ ওভার শেষে বৃষ্টি শুরু হলে ম্যাচ হয়ে যায় বন্ধ।

আবহাওয়ার আর উন্নতি না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস মেথডে ১৯ রানের জয় পায় পাকিস্তান। বৃষ্টির সময় ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল ১১৯। ডি/এল মেথডে ২৭ ওভারে সরফরাজদের দরকার ছিল ১০১ রান।

এই জয়ে সেমিফাইনালে খেলার  আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। শেষ চারে খেলতে হলে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে তাদের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্যই ভারতকে জিততে হবে। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান চলে যাবে সেমিফাইনালে। আবার যদি দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যায়, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা চলে যাবে সেমিফাইনালে।অপরদিকে আজ লঙ্কান্দের বিপক্ষে ভারত জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের।

আবার যদি আজ লঙ্কানরা জিতে যায় তবে সব হিসাব নিকাশ পাল্টে যাবে। তখন ভারত,শ্রীলঙ্কা,দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের একটি করে জয় থাকবে। ফলে সবার নিজেদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন সবচেয়ে বড় বিষয় হবে রানরেট ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে