,

হামলার সময় সেলফি তুলতে ব্যস্ত ছিলেন ইরানি সাংসদরা

news-image

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে আজ ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন আইএস। তবে সশস্ত্র জঙ্গিরা যখন ইরানের পার্লামেন্টে তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই আটকে পড়া ইরানি সাংসদরা হাসিমুখে সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন। আর এই ছবিই ভাইরাল নেটদুনিয়ায়। শুধু সেলফি তোলাই নয়, পাশাপাশি হাসিমুখে তারা জানান- সংসদের কাজ বন্ধ হয়ে যায়নি।

ইরানের এই সিরিজ হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। এ ব্যাপারে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, পার্লামেন্ট ভবনে ৩ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় এক নিরাপত্তারক্ষীসহ ৬ সংসদ সদস্য গুলিবিদ্ধ হন। তারা ডেপুটির সঙ্গে দেখা করতে পার্লামেন্ট ভবনে এসেছিলেন।

উল্লেখ্য, ইরানের পার্লামেন্ট এবং ইমাম খোমেনীর মাজারে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি তাদের সংবাদমাধ্যম আমাক’এ ইরানের হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে