,

পাকিস্তানকে ২২০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : বামিংহামের এজবাস্টনে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে হাসান আলি, ইমাদ ওয়াসিমদের সামলে দুইশোর ওপরে রান তুলেছে প্রোটিয়ারা। ৫০ ওভারই ব্যাট করেছে তারা। ৮ উইকেট হারিয়ে রান তুলেছে ২১৯। জয়ের জন্য পাকিস্তানের সামনে এবি ডি ভিলিয়ার্সের দল ছুড়ে দিয়েছে ২২০ রানের লক্ষ্যমাত্রা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফিকা। সাবধানী শুরু ছিল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাশিম আমলা সবার আগে ফিরেছেন সাজঘরে। করতে পেরেছেন মোটে ১৬ রান। কুইন্টন ডি কক লম্বা ইনিংস খেলার চেষ্টাই করেছিলেন। কিন্তু মোহাম্মদ হাফিজের আঘাতে থেমেছেন ৩৩ রানে।

ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে এসেছে ২৬ রান। এবি ডি ভিলিয়ার্স হতাশ করেছেন। ইমাদ ওয়াসিমের শিকার হওয়া প্রোটিয়া অধিনায়ক খুলতে পারেননি রানের খাতাই। জেপি ডুমিনি করতে পেরেছেন মোটে ৮ রান। ওয়াইন পারনেল বিদায় নিয়েছেন শূন্য হাতে।

দক্ষিণ আফ্রিকাকে টেনেছেন ডেভিড মিলার। ষষ্ঠ উইকেটে ক্রিস মরিসকে (২৮) নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তিনি। সপ্তম উইকেটে কাগিসো রাবাদাকে (২৬) নিয়ে গড়েন ৪৮ রানের জুটি। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত ছিলেন মিলার। তার ১০৪ বলের দায়িত্বশীল ইনিংসটি সমৃদ্ধ ১টি চার ও তিনটি ছক্কায়।

পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন হাসান আলি। জুনায়েদ খান ও ইমাদ ওয়াসিমের ঝুলিতে জমা পড়েছে দুটি করে উইকেট। আর একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ হাফিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে