,

সাগরে পাওয়া গেল মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষ

news-image

অনলাইন ডেস্ক : ক্রুসহ ১১৬ জন যাত্রী নিয়ে মিয়ানমারের নিখোঁজ সামরিক বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে মিলেছে বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনীর একটি সূত্র। আজ বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিয়েক ও ইয়াঙ্গুনের মাঝামাঝি কোনো এক জায়গায় নিখোঁজ হয় বিমানটি।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিমানবাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, উদ্ধারকারী জাহাজ আন্দামান সাগরে সামরিক বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। নৌ-বাহিনীর সদস্যরা আরো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে, স্থানীয় মিয়েক শহরের পর্যটন কর্মকর্তা নায়িং লিন জ বলেন, দায়েই শহর থেকে ২১৮ কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌবাহিনীর সদস্যরা সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এর আগে, মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দাওয়েই শহরের বিশ মাইল পশ্চিম দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ‘ এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানটি ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু বহন করছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে