,

বাড়ি ভাড়া আইনে মামলা করলেন মওদুদ

news-image

 

স্পোর্টস ডেস্ক :রাজধানীর গুলশানের বাড়িটিতে নিজেকে ভাড়াটিয়া দাবি করে ঢাকার আদালতে মামলা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে মওদুদ এই মামলা করেন।

মামলায় এহসান-ইনজি দম্পতির ছেলে করিম ফারনাজ সোলাইমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা জেলার প্রশাসককে বিবাদী করা হয়।

এ বিষয়ে বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার আরজি থেকে জানা যায়, ১৯৮১ সালে তিনি ভাড়াটিয়া হিসেবে চুক্তিবদ্ধ হন। তখন থেকেই বাড়িটি তাঁর দখলে আছে। বাড়িটি ভাড়া নেওয়ার পর প্রায় দুই কোটি টাকার বেশি টাকা ব্যয়ে উন্নয়নকাজ করেছেন তিনি। রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন যাতে বাড়িটি দখল করতে না পারে, এ জন্য ওই বাড়ির ভাড়াটে হিসেবে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন তিনি।

আরজিতে আরে বলা হয়, পাকিস্তানি নাগরিক মো. এহসান তৎকালীন ডিআইটিতে (বর্তমান রাজউক) অ্যালটমেন্ট বা বরাদ্দ চেয়ে আবেদন করেন। ডিআইটি মো. এহসানের স্ত্রী জার্মান নাগরিক ইনজি স্লাজের নামে বাড়িটি বরাদ্দ দেন। ১৯৮১ সালে গুলশানের ওই বাড়ির মালিক ইনজি স্লাজ প্রয়াত প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীকে আমমোক্তারনামা করে দেন। আমমোক্তারামার ক্ষমতা ১৯৮৪ পর্যন্ত বহাল ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে