,

৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্টম আসরের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং সিন্ধান্ত নেই দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পেসারদের বিপক্ষে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল ভালো। কিন্তু পাক স্পিনাররা আক্রমণে এসেই ভেলকি দেখাতে শুরু করেছেন। ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে ৪০ রানের উদ্বোধনী জুটির পর ৯০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। ফলে বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ের শুরুতে পাকিস্তানের হাতে ম্যাচের লাগাম অনেকটাই।

এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের মতো এদিনও দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা হয়েছে ধীরগতির। প্রথম বাউন্ডারির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে চতুর্থ ওভার পর্যন্ত। দেখে শুনে ব্যাট চালিয়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। মোহাম্মদ আমির ও জুনায়েদ খানের বলগুলো খেলেছেন মেপে মেপে। ৮ ওভারে দুজনে মিলে যোগ করে ফেলেন ৩৯ রান।

এরপর পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ পরিবর্তন আনেন বোলিংয়ে। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম আক্রমণে এসেই দলীয় ৪০ রানে ভেঙে দিয়েছেন প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। বিদায় করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আমলাকে। এলবিডাব্লিউর শিকার হয়ে ফেরার আগে আমলা করেছেন ১৬ রান। ২০ বলের ইনিংসে চারের মার ২টি।

এরপর ১ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছে পাকিস্তান। ডি কক আউট হয়েছেন মোহাম্মদ হাফিজের বলে। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ৪৯ বলের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি মেরেছেন তিনি। এরপর ইমাদ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন এবি ডি ভিলিয়ার্সকে। আগের ম্যাচেও ব্যর্থ প্রোটিয়া অধিনায়ক এবার মেরেছেন ‘গোল্ডেন ডাক’।

পাকিস্তান একাদশ:
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনায়েদ খান।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মর্নে মরকেল, ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে