,

সাব্বির কেন ছয়ে?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে দলে সাধারণত তিনে ব্যাট করে থাকেন সাব্বির রহমান। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেটা দেখা যাচ্ছে না। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির। শেষ দিকে নেমে ‘ছোট্ট’ ঝড় তুলেছিলেন। ১৫ বলে ৩টি চারে করেছিলেন ২৪ রান। স্ট্রাইক রেট ১৬০.০০!

নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পজিশনে (ছয় নম্বর) খেলতে নামেন সাব্বির। এবার আর সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার ‘রহস্যময়’ বোলার অ্যাডাম জাম্পার কাছে ধরাশায়ী হয়েছেন সাব্বির। বিদায়ের আগে ১৪ বলে করেছেন ৮ রান।

সাব্বিরের ছেড়া আসা তিন নম্বর পজিশনে খেলছেন ইমরুল কায়েস। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই নাকি সাব্বিরের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। ছয়ে নেমে সাব্বির হাত খুলে খেলতে পারেন। যা দলের জন্য বড় স্কোর করতে সহায়ক ভূমিকা রাখে। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাব্বিরের ছয় নম্বর ব্যাটিং পরিজশন নিয়ে মাশরাফির ব্যাখ্যা, ‘গত আট ম্যাচে (চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরের আগে) তিন নম্বরে ব্যাট করেছে সাব্বির। দলের ভালোর জন্যই তাকে ছয়ে নেয়া হয়েছে। এই পজিশনে নেমে দ্রুত তোলা দরকার। সাব্বির সেটা পারে। তাছাড়া তিনে ব্যাট করা ইমরুলের গড়ও অনেক ভালো।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে