,

কাতারকে একঘরে করার কৃতিত্ব নিচ্ছেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় আরব দেশগুলো থেকে কাতারকে একঘরে করার কৃতিত্ব নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সন্ত্রাসবাদকে সমর্থন ও ইরানের সঙ্গে সুসম্পর্কের অভিযোগে সাতটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, তার সাম্প্রতিক সৌদি আরব সফরের সময় নেতারা তাকে বলেছিলেন, মৌলবাদীদের অর্থ সহায়তা দিচ্ছে কাতার। তিনি আরো যোগ করেছেন, তার সফরের সফলতা আসা শুরু হয়েছে।

দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে ট্রাম্পের দেওয়ার ভাষণে তিনি এ অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ইরানকে দায়ী করেন। এ ছাড়া মুসলিম বিশ্বের নেতাদের প্রতি সন্ত্রাসবাদ নির্মূলের আহ্বান জানান। ট্রাম্পের ভাষ্য থেকে দাঁড়াচ্ছে, তার আহ্বানে সাড়া দিয়ে কাতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে উপসাগরীয় আরব ও তাদের মিত্র দেশগুলো।

টুইটে ট্রাম্প বলেছেন, আমার সাম্প্রতিক সৌদি আরব সফরের সময় আমি বলেছিলাম, মৌলবাদীদের আর অর্থায়ন নয়। তখন নেতারা কাতারের দিকে আঙুল তুলে বলেছিলেন- দেখুন।

দ্বিতীয় টুইটে ট্রাম্প দাবি করেছেন, ভয়ংকর সন্ত্রাসবাদ শেষ হওয়ার শুরু হবে এটি।

উল্লেখ্য, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশগুলো হলো, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ইয়েমেন সরকার, লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার ও মালদ্বীপ।

সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। এ ছাড়া স্থল ও জলপথেও সব ধরনের যোগাযোগও বন্ধ করেছে তারা।

এদিকে, কাতারও ওইসব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে। তবে এ সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকা নিয়েছে কুয়েত। মঙ্গলবার সৌদি বাদশার সঙ্গে এ নিয়ে বৈঠকের জন্য সৌদি আরব গেছেন কুয়েতের আমির। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সংকট সংকটন উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, কাতারের খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে ইরান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে