,

ভাগ্য পরিবর্তনে টাক মাথার লোকদের হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকে টাক মাথাওয়ালা লোকজন তান্ত্রিকদের হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। সম্প্রতি দুই টাক মাথাওয়ালা লোককে হত্যার পর তাদের দেহাবশেষ জাদুটোনায় ব্যবহারের অভিযোগ পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণের এলাকা মিলাঙ্গিতে দুজনকে হত্যা করা হয়। চল্লিশোর্ধ্ব দুজনের মধ্যে একজনের মাথা কাটার পর তার দেহের অঙ্গগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল।

জাতীয় পুলিশের মুখপাত্র ইনাসিও ডিনা বলেছেন, ‘গত মাসে দুই টাক মাথার লোককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুসংস্কার ও উপজাতীয় সংস্কৃতি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস টাক মাথার লোকজন ধনী হয়।’

গ্রেপ্তারকৃত দুজনই বয়স ২০ বছরের তরুণ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, হত্যার পর এদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাঞ্জানিয়া ও মালাউইর বৈদ্যদের কাছে পাঠানো হয়েছে। তারা এগুলো তাদের গ্রাহকদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করবে। এ ধরণের ঘটনা মোজাম্বিকে এটাই প্রথম বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে