,

প্যারিসে নটরডেম গীর্জার কাছে পুলিশের ওপর হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্যতম প্রধান গীর্জা নটরডেম’র কাছে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসের পুলিশ হেডকোয়ার্টার। এসময় গীর্জার ভিতরে অন্তত ৯০০ লোক অবস্থান করছিল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় পুলিশ জানায়, এক ব্যক্তি হাতুড়ি নিয়ে একজন পুলিশ সদস্যের ওপর হামলার চেষ্টা করলে তাকে গুলি করে পুলিশ। তবে ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

আর পর্যটন স্পট নটরডেম গীর্জার কাছে এমন হামলার ঘটনায় প্যারিস ভ্রমণরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে গীর্জা এলাকায়।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে