,

তাসকিনকে নিয়ে আইসিসির চমৎকার ভিডিও ফিচার (ভিডিও)

news-image

 

স্পোর্টস ডেস্ক :ফিচার তৈরি করেছে আইসিসি। আইসিসির ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চড়ে লন্ডন দেখছেন তাসকিন। ঘুরছেন পথেপথে। চ্যাম্পিয়ন্স ট্রফি, ক্যারিয়ার ও লন্ডন নিয়ে বলছেন নিজের ভাবনার কথা।

ভিডিওতে লন্ডন সম্পর্কে তাসকিন বলেন, ‘লন্ডনে এসে খুব ভালো লাগছে। অনেকটা ঢাকার মতোই। অনেক বাংলাদেশি এখানে। সবাই এসে কথা বলছে, জড়িয়ে ধরছে, ছবি তুলছে। ভাল লাগছে সবকিছু।’

২৭ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৪১ উইকেট নেওয়া তাসকিন জানিয়েছেন, বর্তমান সময়ে পেসারদের সংগ্রাম করতে হচ্ছে। উইকেটই এই অবস্থার জন্য দায়ী।

তিনি বলেন, ‘আমার শক্তির জায়গা হলো গতি। কিন্তু এখনকার উইকেট ফ্ল্যাট হয়। তাই ব্যাটসম্যানরা বেশি সুবিধা পায়। আমাকে তাই শুধু গতিতেই সন্তুষ্ট থাকলে হয় না। ভেরিয়েশন নিয়েও ভাবতে হয়। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে আমি পাঁচ উইকেট নিয়েছিলাম। এগুলো আমাকে আত্মবিশ্বাস দেয়।’

এই মুহূর্তে সময়টা তার ভালো যাচ্ছে না তার। বাংলাদেশ টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেললেও, একটিতেও মূল একাদশে সুযোগ হয়নি এই ফাস্ট বোলারের।

https://www.facebook.com/icc/videos/1620221564663600/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে