সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের জন্য দারুণ সুখবর

news-image

 

স্পোর্টস ডেস্ক :লা লিগার নিয়ম অনুযায়ী ক্লাবগুলো সর্বোচ্চ তিনজন করে অ-ইউরোপীয় খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। নেইমার ছাড়াও বার্সেলোনার অ-ইউরোপীয়রা হলেন লুইস সুয়ারেজ এবং ডিফেন্ডার মার্লন। তাতে কোটা সম্পূর্ণ হয়ে গেছে। চাইলেও তাই লাতিন আমেরিকা বা আফ্রিকা থেকে খেলোয়াড় কিনতে পারছে না বার্সা।

সেই সমস্যা থেকে উত্তরণের সবচেয়ে সহজ উপায় খুঁজে বের করেছে কাতালান ক্লাবটি। নেইমারকে স্পেনের নাগরিকত্ব দিলেই যখন ঝামেলা চুকে যায়, তখন আর কি ভাবনা!

২০১৩ সাল থেকে বার্সায় খেলা ব্রাজিলিয়ান তারকা নাগরিকত্বের শর্তও পূরণ করে ফেলেছেন। স্পেনের নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে চার বছর দেশটিতে অবস্থান করতে হয়। নেইমারের সেই শর্ত পূরণ হয়েছে চলতি বছর।

বার্সা দলে আরেকজন অ-ইউরোপীয় খেলোয়াড় বাড়াতে তাই ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়কে স্পেনের নাগরিক করে নেওয়ার পথে হাঁটছে বলেই খবর। আর এই কোটার শর্ত পূরণ করতে না পারায় ফুল-ব্যাক ডগলাসকে ধারে স্পোর্টিং গিজনে খেলাতে বাধ্য হয়েছে ন্যু ক্যাম্পের দলটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা