,

কাতার ইস্যু : ডলারের বড় ধরনের দরপতন

news-image

নিউজ ডেস্ক : কাতার ইস্যুতে মধ্যপ্রাচ্যর চলমান সংকটে বিশ্ববাজারে ডলারের বড় ধরনের দরপতন হয়েছে। বিগত সাত মাসের মধ্যে এটিই সর্বোচ্চ।

কাতার ইস্যু ছাড়াও এফবিআই পরিচালক জেমস কোমির বরখাস্ত, ব্রিটিশ নির্বাচন ঘিরে সন্ত্রাসী হামলা ও চলতি সপ্তাহে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের মিটিংয়ের প্রভাব এশিয়ান পুঁজিবাজার, তেলের বাজার ও ডলারের দামে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরবের নেতৃত্বে প্রায় অর্ধডজন মুসলিম দেশ।

কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের সিদ্ধান্তের ফলে দেশটির অর্থবাজারে ব্যাপক টানাপড়েন শুরু হয়েছে। তেলের দাম বেড়েছে। দেশটির পুঁজিবাজার ও শেয়ারের দ্রুতপতন হচ্ছে।

আল-জাজিরার মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র সংবাদদাতা হাশেম আহেলবাররা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বছরগুলোতে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক রাজনৈতিক সংকট। ‘

রাতারাতি কাতারের স্টক মার্কেটে ৮ শতাংশের বেশি পতন ঘটে। এটা ২০১৬ এর জানুয়ারির চেয়ে সবচেয়ে নিচে আছে। এদিকে বিশ্ববাজারে ডলারের পতনের কারণ হিসেবে রয়েছে বরখাস্ত হওয়া এফবিআই পরিচালক জেমস কোমির বিষয়টিও। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন নিয়ে তদন্ত পরিচালনা না করতে বলেছিলেন ট্রাম্প।

এফবিআই তদন্ত চালিয়ে যেতে চাইলে জেমস কোমিকে বরখাস্তের ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সেটা নিয়ে টানাপোড়েনের জের ধরে ডলার নিম্নগামীই ছিল। কিন্তু কাতার ইস্যু এর সঙ্গে জড়িত হলে সেটা বড় পতনের দিকে যায়।

মঙ্গলবার জাপানি ইয়েনের তুলনায় ডলারের পতন হয় ০.৬ শতাংশ। এ ছাড়া শক্ত ইউরোর কারণেও চাপে আছে ডলার। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের পিছু হটাতে ক্ষেপে আছে ইউরোপ। তার প্রভাব আগামী দিনে ডলারের ওপর আরো পড়বে।সূত্র : অ্যারাবিয়ান বিজনেস ডট কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে