,

ওমরাহ পালনকারীদের সেবায় ৯টি পর্যবেক্ষক হেলিকপ্টার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় পবিত্র হারাম শরিফের নিরাপত্তায় ৯টি পর্যবেক্ষক হেলিকপ্টার নিয়োজিত করেছে সৌদি নিরাপত্তা বিভাগ।

রমজানে অন্য মাসের তুলনায় সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে আসা হাজিদের সংখ্যা অনেক বেড়ে যায়।

আর এই হজযাত্রীদের (বিশেষ করে বয়স্কদের) সুরক্ষার জন্য সৌদি আরবের বাদশা ৯টি হেলিকপ্টার নিয়োজিত রেখেছেন। মুহূর্তের মধ্যে এই হেলিকপ্টারের মাধ্যমে যেকোনো সাহায্যেসেবা প্রদান করা সম্ভব হবে।
সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদেনে বলছে, স্পেস সিকিওরিটি বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইদুল হারবি বলেন, ৯টি হেলিকপ্টার মক্কার পবিত্র হারাম শরিফ পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা সেবা দিতে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। যেখানে একটু বেশি ভিড় দেখা যাবে সেখানে হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করা হবে।
সূত্র : ভয়েস অব কেপ অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে