,

চার বছর পর ইউরোপিয়ান গোল্ডেন বুট পেলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া মৌসুমটা মোটেও সুখকর হয়নি বার্সেলোনার। কোপা দেল’রে ছাড়া আর কোনো শিরোপাই ঘরে তুলতে পারেনি স্প্যানিশ জায়ান্ট দলটি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন ক্লাবটির তারকা ফুটবলার লিওনেল মেসি। আর লা লিগায় বার্সেলোনার হয়ে ৩৭ গোল করা মেসি জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে ৭৪ পয়েন্ট পেয়ে এবার সেরা ফুটবলার নির্বাচিত হন মেসি। ২০১৬-১৭ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় ৩৪টি ম্যাচ খেলেছেন মেসি। গড়ে প্রতি ৭৭ মিনিট অন্তর গোল পেয়েছেন তিনি। ১১ বার জোড়া গোলের দেখা পেলেও একটিও হ্যাটট্রিক পাননি বার্সেলোনার ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার।

এদিকে, ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির ফরোয়ার্ড বাস দস্ত। লিগে ৩৪টি গোল পেয়েছেন তিনি। মেসির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন দস্ত।

প্রসঙ্গত, ২০১৩ সালের পর প্রথম এবং ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন তিনি। এরআগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে গোল্ডেন শু পুরস্কার জিতেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে