,

যেভাবে সেমিফাইনালে যেতে পারে মাশরাফিরা

news-image

 

স্পোর্টস ডেস্ক :হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এমন সমীকরণ মাথায় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগাররা। ব্যাটসম্যানদের হতাশ করা পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায় যখন জয়ের পথে অজিরা ঠিক তখন অজিদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আসরে বাংলাদেশের টিকিয়ে রাখার পথ করে দিল বৃষ্টি!

ভারি বর্ষণের ফলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। আর এতেই আসরে টিকে থাকার পাশাপাশি চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনাও জেগে উঠেছে।

মাশরাফিদের সামনেও সেমিফাইনালের দুয়ারে পাঁ রাখার সুবর্ণ সুযোগ থাকছে। সেক্ষেত্রে, শেষ ম্যাচে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে মাশরাফিদের। আর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারতে হবে ইংল্যান্ডের কাছে। তাহলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

বাংলাদেশের বিপক্ষে জয়ের কারণে ইংল্যান্ডের পয়েন্ট ২। দুই ম্যাচে ভাগাভাগির কারণে অস্ট্রেলিয়ারও পয়েন্ট ২। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের পয়েন্ট ১ করে। আজ বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে