,

ওভালে বৃষ্টির দাপট চলছেই

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে চলছেই বৃষ্টির দাপট। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে গেছে খেলা। মাঝে খানিক সময় বৃষ্টি থামলে কভার তুলে নেওয়া হয়েছিল মাঠ থেকে। যদিও তুলতে না তুলতেই আবার শুরু হয় বৃষ্টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির অবস্থা ছিল একই। শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে ক্ষতিটা বেশি হবে অস্ট্রেলিয়ারই, কারণ হার-জিত নির্ধারণ হতে গেলে আরও অন্তত ৪ ওভার ব্যাট করতে হবে তাদের। নইলে কাট অব টাইম শেষ হলে ম্যাচ হয়ে যাবে পরিত্যক্ত।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১৬তম ওভার থেকেই গুড়ি গুড়ি শুরু হয় বৃষ্টি। এরপরও আম্পায়াররা খেলা চালিয়ে গিয়েছেন। তবে মাশরাফির করা ওভারটা শেষ হতেই বন্ধ করে দেন ম্যাচ। শুরুতে ড্রিংস ব্রেকের ইঙ্গিত দিলেও পরে বৃষ্টির অবস্থা দেখে গ্র্যাউন্ডম্যানদের পিচ ঢেকে দেওয়ার ইঙ্গিত করেন আম্পায়ার নাইজেল লং।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান। জয়ের জন্য দরকার তাদের ১০০ রান, হাতে আছে ৯ উইকেট।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮২ রানে অলআউট যায় টাইগাররা। অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন রুবেল হোসেন। এই পেসারের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন অ্যারন ফিঞ্চ।

উদ্বোধনী জুটিতে শুরুটা দারুণ হয়েছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্য খুব একটা বেশি না হওয়ায় মাথা ঠাণ্ডা রেখে খেলছিলেন ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ। বোলিংয়ে তাই পরিবর্তন আনলেন অধিনায়ক মাশরাফি। তাতেই কাজ হয়ে গেল বাংলাদেশের। নিজের প্রথম ওভারে এসেই বাজিমাত করেছেন রুবেল। দুর্দান্ত বোলিংয়ে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন ফিঞ্চকে। ২৭ বলে ১৯ রান করে আউট হয়েছেন এই ওপেনার।

তার উইকেটটি হারানোর পর নিজেদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে