,

রেড ফোর্টের ভোজে মাশরাফিরা

news-image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ফাঁকেই লন্ডনের খ্যাতনামা দক্ষিণ এশীয় রেস্তোরাঁ রেড ফোর্টে রাতের খাবার খেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার কারণে যুক্তরাজ্যের রাজধানীতে শঙ্কার আবহ থাকলেও মাশরাফি বিন মুর্তজারা রোববার রাতে রেড ফোর্টে ডিনার সেরে মোটামুটি ২৫ মিনিটের দূরত্বে টাওয়ার হিলের গ্র্যাঞ্জ সিটি হোটেলে ফিরেছেন নির্বিঘ্নেই।

সোহোর ডিন স্ট্রিটের রেড ফোর্ট মোগলাই রান্না আর ভারতবর্ষের উপাদেয় সব খাবারের জন্য বিখ্যাত। মাঝেমধ্যেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউনের মত ব্যক্তিদের পা সেখানে পড়ে।

২০১৪ সালে যুক্তরাজ্য সফরে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও সফরসঙ্গীদের নিয়ে অভিজাত ওই রেস্তোরাঁয় ভোজ সেরেছিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য রাতের খাবারে ১৩টি পদের আয়োজন করেছিলেন রেড ফোর্টের পাচকরা।

টেবিলে ছিল স্টার্টার হিসেবে ছিল সরষে আর রসুন দিয়ে তৈরি স্যামন মাছে টিক্কা, ক্রিম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মুর্গ মালাই, লক্ষ্ণৌর নবাব ঘরানার রেসিপিতে ভেড়ার মাংসের কাবাব আওয়াধি শিক, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ছোলার ডালের পদ চানা মাসালা, মাংসের পুর দেওয়া লাকমি আর হায়দ্রাবাদি খাঁসির হালিম।

মেইন ডিশ হিসেবে ছিল চিংড়ির পদ ঝিঙ্গা লাইম-লিফ, ধনেপাতা দিয়ে রান্না করা ঝাল ঝাল ‘লখনৌয়ি মুর্গ’, ভেড়ার মাংস দিয়ে রান্না করা আফগান রীতির ‘দমপুখত বিরিয়ানি’, তড়কা ডাল, কয়েক ধরনের সবজি দিয়ে নিরামিষের পদ, ভাত আর কয়েক ধরনের রুটি।

সব শেষে ডেজার্টে ছিল ক্ষীর, ভারতের কেশর আম আর বিভিন্ন ফল। সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমরা রেড ফোর্টে এসেছিলেন সপরিবারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও ছিলেন।

ম্যাচের চিন্তা মাথার ভেতর যতই ঘুরুক, ডিনারের সময়টা হাসি, আনন্দ আর আড্ডাতেই কেটেছে মাশরাফিদের। কাউকে কাউকে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায়।

টাইগারদের কাছে পেয়ে তাদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় রেড ফোর্টের কর্মীদের। কেউ কেউ সংগ্রহ করে রাখেন অটোগ্রাফ।

লম্বা এই সফরে ২৬ এপ্রিল দেশ ছাড়ার পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে গেছে একটি ম্যাচ।

আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর সোমবার অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে