ভারতীয় বোর্ড আমাকে এত টাকা দিতে পারবে না : ওয়ার্ন

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক চলছেই। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডির পরীক্ষা কীভাবে নেবেন হায়দ্রাবাদের মেন্টর ভি ভি এস লক্ষ্মণ, এটা তো স্বার্থের সংঘাতের মধ্যেই আটকে যাবে। এমন নানা বিতর্কের জেরে যখন কোচ নিয়োগের ব্যাপারকে ঘিরে প্রতিদিনই নিত্যনতুন বিতর্কের ঢেউ আছড়ে পড়ছে, তখনই সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন ভারত-পাকিস্তান ম্যাচের আগে জানালেন, “আমি ভারতের কোচ হতে পারি। আগ্রহ আছে। কিন্তু বিনিময়ে আমি যে টাকা দাবি করব, তা ভারতীয় বোর্ড দিতে পারবে না। আই অ্যাম এক্সপেনসিভ। দল হিসেবে এখন ভারত খুবই শক্তিশালী। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আমার জুটিটা জমবে ভাল। ”

শেন ওয়ার্ন আরও বলেন, “ভারতের এই দলটা খুব ব্যালান্সড। একটা ক্রিকেট দলের যা যা থাকা দরকার, সে সব গুণ রয়েছে। জাস্ট, ফাইন টিউন করে যেতে হয় কোচকে। ”

রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “‌একটু অবাক হলাম অবশ্যই। ভাল ফর্মে আছে। জেতাচ্ছে ভারতকে সব ধরনের খেলায়। যে কম্বিনেশনেই খেলুক না কেন ভারত, অশ্বিনকে বাদ দেওয়া যায় না। জানি না, চোট–আঘাত সমস্যা আছে কিনা ওর, অথবা অন্য কোনও কারণ। আমি তো ওকে এখন এক নম্বর স্পিনারের জায়গাটাই দেব।”

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন