,

শচীন সাঙ্গাকারা পন্টিংয়ের পাশে এবার আমলা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আরো একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমলা। তার নাম উঠে গেছে শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তির পাশে।

শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯৬ রানে। এই ম্যাচে ১০৩ রানের এক ইনিংস খেলেছেন হাশিম আমলা। এই ইনিংসের মাধ্যমে দ্রুততম ২৫ সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

এতোদিন এই রেকর্ড ছিলো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। কোহলি ১৬২ ইনিংস খেলে করেছিলেন ২৫ সেঞ্চুরি। তার রেকর্ড ভাঙতে আমলার লাগলো মোটে ১৫১ ইনিংস।

টেস্টে হাশিম আমলার সেঞ্চুরি ২৬টি। আর ওয়ানডেতে হলো ২৫টি। ওয়ানডে এবং টেস্ট; এই দুই ফরম্যাটে অন্তত ২৫টি করে সেঞ্চুরি করেছেন শচিন, সাঙ্গাকারা ও পন্টিং। ৩৪ বছর বয়সী আমলা যে এমন আরো বহু রেকর্ড করবেন, ক্রিকেট বিশেষজ্ঞ না হয়েও এ কথা বলে দেয়া যায় নির্দ্বিধায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে