,

লন্ডন হামলা : গ্রেপ্তার ১২

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ।তিন হামলাকারীরা মধ্যে একজনের বাসা পূর্ব লন্ডনের বার্কিংয়ে। তার ফ্লাটে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বার্কিংয়ের ওই ফ্লাটে রোববার সকালে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরণ ঘটায় পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বার্কিংয়ের হামলাকারী যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তিনি তিন বছর ধরে দুই সন্তানসহ পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন।

এদিকে, নিরপরাধ ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘এখন সময় হয়েছে বলার, যথেষ্ট হয়েছে।’

স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজের ওপরে পথচারীদের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে ও ছুরিকাঘাত করে সাতজনকে হত্যা ও ৪৮ জনকে আহত করার ঘটনার প্রতিক্রিয়ায় রোববার এ কথা বলেছেন মে।

লন্ডন ব্রিজের ওপর পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার পর ওই গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে পার্শ্ববর্তী বরা মার্কেটে লোকজনের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। ধোকা দেওয়ার জন্য বোম ভেস্ট পরিহিত ওই তিন হামলাকারী ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হন।

এ ঘটনার পর পূর্ব লন্ডনের বার্কিংয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত তিন মাসে শনিবারের হামলা ছিল তৃতীয় হামলার ঘটনা। মার্চ মাসে ওয়েস্টমিন্সটারে গাড়ি উঠিয়ে দিয়ে ও ছুরিকাঘাতে পাঁচজনকে খুন করে সন্ত্রাসীরা। এরপর ২২ মে ম্যানচেস্টারে এক সংগীত অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত হন ২২ জন এবং আহত হন ১১৯ জন।

শনিবারের হামলার পর সব রাজনৈতিক দল সাধারণ নির্বাচনের প্রচার-প্রচারণা স্থগিত করে। তবে থেরেসা মে বলেছেন, সোমবার থেকে পুরোদমে আবার ক্যাম্পেইন চলবে।

মাত্র ১১ দিনের ব্যবধানে ভয়াবহ দুই হামলার পর ৮ জুনে নির্ধারিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কি হবে না, তা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু এ বিষয়ে দৃঢ়তার সঙ্গে থেরেসা মে বলেছেন, বৃহস্পতিবারই নির্বাচন হবে।

নির্বাচন না পেছানোর পক্ষে কথা বলেছেন লেবার পার্টির নেতারা। লিব ডেমসহ অন্যান্য বড় দলগুলোও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।

বর্বর এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে