বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলা নিয়ে শঙ্কিত নন মাশরাফি

news-image

 

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রসী হামলায় ৬ জন নিহত হয়েছে। এই হামলায় চ্যাম্পিয়নস ট্রফির খেলা কাভার করতে ও দেখতে যাওয়া বিভিন্ন দেশের সাংবাদিক ও দর্শকরা শঙ্কিত। কিন্তু এই হামলা নিয়ে শঙ্কিত নন বাংলাদেশের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আয়োজক ইংল্যান্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উপর পূর্ণ আস্থা রাখছেন মাশরাফি।

অস্ট্রেলিয়ান এক সংবাদিক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি প্রশ্ন করেন- মাশরাফি গতরাতে সন্ত্রাসী হামলার সময় আপনারা কোথায় ছিলেন এবং এখন কতটুকু নিরাপদবোধ করছেন? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমরা হোটেলেই ছিলাম। দেখুন এটা (সন্ত্রাসী হামলা) সারা বিশ্বেই ঘটছে। আইসিসি এবং আয়োজকদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই।’

এরপর বাংলাদেশের সাংবাদিকরাও বিষয়টি নিয়ে প্রশ্ন করেন মাশরাফিকে। বাংলাদেশের এক সাংবাদিক মাশরাফিকে এ বিষয়ে প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘ক্যাপ্টেন আপনি বললেন এমনটি সারা বিশ্বেই হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হল ইংল্যান্ড সবশেষ বাংলাদেশ সফরে গেল, কিন্তু ইয়ান মরগান, অ্যালেক্স হেলসরা গেলেন না। অস্ট্রেলিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ সফরটি নিশ্চিত করেনি। অথচ কয়েকদিনের ব্যবধানে এখানে দুটি হামলা হল সেখানে তারা (অস্ট্রেলিয়া) খেলছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া কিংবা মরগানের প্রতি আপনার কোনো বার্তা আছে কী?’

জবাবে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড যখন বাংলাদেশ সফরে গিয়েছিল তখন আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। হয়তো মরগান ও আলেক্স হেলসদের মধ্যে অন্যরকম ভীতি কাজ করেছিল তাই তারা যায়নি। এখন হয়তো তারাও বুঝবে যে তাদের দেশে এতো নিরাপত্তার ভেতরও হচ্ছে। এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় হচ্ছে। কয়েকদিন আগে কত ভালো ভালো নিরাপদ দেশগুলোতেও হয়েছে। এগুলো ঠেকানোর উপায় নেই। আর বার্তা দেওয়ার কিছু নেই।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ