সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে দুর্নীতি করলে রেহাই নেই: দুর্যোগমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম বলেছেন, ঘূর্ণিঝড় মোরায় আক্রান্তরা কেউ না খেয়ে থাকবে না। তাদের প্রত্যেকের খাবার নিশ্চিত না হওয়া এবং স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ নিয়ে কেউ অনিয়ম করলে, তারা রেহাই পাবে না।

রবিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রামুর গর্জনিয়া ও টেকনাফের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় দুর্গতদের ধৈর্য্য ধরে সরকারি সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ত্রাণ ও দুর্যোগ সচিব শাহ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহেশখালীসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝেও ত্রাণ বিতরণের কথা রয়েছে দুর্যোগমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা