বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের সঙ্গে নির্বাচনী পরিবেশের সম্পর্ক নেই : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের সঙ্গে নির্বাচনী পরিবেশের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন। আমি তাকে (খালেদা জিয়া) বলতে চাই, আওয়ামী লীগের কোনও মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।

তিনি আরও বলেন, আবদার আমরাও করবো না, আপনারাও করবেন না। নির্বাচন কমিশন কারো আবদার শুনবেন না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দিবেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তারা এখন মামলা প্রত্যাহারের কথা বলছেন। কিন্তু আমাদের একজন এমপি কারাগারে, আমরা ক্ষমতায় থাকাবস্থায় তার ছয় মাসের দণ্ড হয়ে গেছে। দু’তিন জন মন্ত্রী নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন। আমরা তাহলে তাদের মামলা প্রত্যাহার করতে বলবো না? মামলা প্রত্যাহারের সাথে নির্বাচনের পরিবেশের সম্পর্ক নেই।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ