সন্ত্রাসী হামলার আশঙ্কা পাক-ভারত ম্যাচে!

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পথচারীদের ওপর এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ছয়জন। এ সময় পুলিশের গুলিতে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা একটি ভ্যান রাস্তার সাধারণ পথচারীদের ভেতর ঢুকিয়ে দিয়ে তাদের ‍পিষ্ট করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। মধ্য লন্ডনের লন্ডন ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, এ হামলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের হোটেলটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। হামলার ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে বার্মিংহ্যামের হোটেলে অবস্থান করছেন বিরাট কোহলিরা। আর হোটেলটিতে বাড়তি নিরাপত্তা ছাড়াও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। তবে তার আগেই রাজধানী লন্ডনের বুকে এমন সন্ত্রাসী হামলায় হাই প্রোফাইল ম্যাচের নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন।

ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর। সেই সাথে এও আশ্বস্ত করেছে যে, নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে ভারত-পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন