,

সিরিজ জিতল উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার রাতে আফগানিস্তানকে বৃষ্টি আইনে ২৯ রানে হারিয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা।

সেন্ট কিটসের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু করতে বিলম্ব হয়। টস জিতে ব্যাটিং করতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টির বাগড়ায় দীর্ঘক্ষণ ম্যাচ বন্ধ থাকে। বৃষ্টি থামলে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। স্বাগতিক দল ১৫ ওভারে করে ১১২ রান। সর্বোচ্চ ২৯ রান করেন ওয়ালটন। এছাড়া এভিন লুইস ২৫ ও মারলন স্যামুয়েলস করেন ২২ রান।

বৃষ্টি আইনে ১৫ ওভারে ১২৩ রানের লক্ষ্য পায় আফগানিস্তান। ১৩.৩ ওভারে আফগানিস্তান গুটিয়ে যায় ৯৩ রানে। ২৯ রানের হারে সিরিজে সমতা ফেরাতে ব্যর্থ হয় আসগার স্টানিকজাইয়ের দল। পেসার কেসরিক উইলিয়ামস ১১ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস একাই ধসিয়ে দেন। আরেক পেসার কার্লোস ব্রেথওয়েট নেন ২ উইকেট। আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব ১২ ও করিম জানাত ২০ রান করেন। শেষ দিকে নাজিবুল্লাহ জারদানের ব্যাট থেকে আসে ১১ রান।

ম্যাচ সেরা নির্বাচিত হন কেসরিক উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে