,

‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি কোপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলাকারীরা। ওই হামলায় তিন হামলাকারীসহ কমপক্ষে নয়জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও সেতুসংলগ্ন বরো মার্কেটে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন সন্দেহভাজন হামলাকারী রয়েছে বলে ধারণা পুলিশের।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, তিনজন হামলাকারী একটি ভ্যানগাড়ি থেকে নেমে লন্ডন ব্রিজসংলগ্ন বরো মার্কেট এলাকায় অবস্থান করা লোকজনের ওপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তাঁরা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য।’

এদিকে হামলাকারীদের একজনের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল বলে জানায় কয়েকজন প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের দেওয়া ওই খবর গুজব বলে লন্ডন পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।

ব্রিজে পথচারীদের চাপা দেওয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁরা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।

এটিকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।

লন্ডনের মেয়র সাদিক খান ছুটির দিনের আগের রাতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে