,

ট্রাম্প-বিরোধী সমাবেশ শতাধিক সিটিতে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গত নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী টিমের সাথে রাশিয়ার কূটচালের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে ‘স্বতন্ত্র একটি তদন্ত’র দাবিতে ৩ জুন শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের শতাধিক সিটিতে বিক্ষোভ হয়েছে। ‘সত্য উদঘাটনের জন্য সমাবেশ’ শীর্ষক এ র‌্যালি থেকে সকল সচেতন আমেরিকানকে জোট গড়ার আহবান জানানো হয়। অন্যথায় যুক্তরাষ্ট্রের ঐতিহ্য-মর্যাদা বিপন্ন হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করা হয়।

সহস্রাধিক ক্ষুব্ধ আমেরিকান জড়ো হয়েছিলেন হোয়াইট হাউজের কাছে ‘ওয়াশিংটন মনুমেন্ট’-এর পাদদেশে। ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতির প্রতিবাদে দেশব্যাপী এ আন্দোলন-কর্মসূচিতে ট্রাম্পের বিজয়ে রাশিয়ার ষড়যন্ত্র নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটি প্রাধান্য পায়। ডিসিতে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের লেখক জন লভেট বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং ক্রমান্বয়ে তা জোরদার করতে হবে। এটি হচ্ছে সময়ের দাবি। ’ এ সময় বক্তারা আরো বলেন যে, নির্বাচনে হিলারি ক্লিন্টনের পরাজয় ত্বরান্বিত করতে রাশিয়ার ষড়যন্ত্রের সকল আলামত ধামাচাপা দিতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন।

নিউইয়র্ক সিটি, পিটসবার্গ, শিকাগোর বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধেও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠে। বরখাস্তকৃত এফবিআই প্রধান কমির বক্তব্য প্রকাশ্যে প্রদানের দাবিও করেন বক্তারা। কমিকে বরখাস্তের মধ্য দিয়েই রাশিয়ার সাথে ট্রাম্পের যোগাযোগের সকল তথ্য-উপাত্ত ধামাচাপার প্রসঙ্গটি জনসমক্ষে চলে এসেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে