,

মেসিকে টপকে সেরা রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগেই জানা ছিল রোনালদোকে কী করতে হবে। লিওনেল মেসির পাশে বসতে হলে এক গোল করতে হবে। ছাড়াতে হলে দুই গোল। বড় উপলক্ষে জ্বলে ওঠা যাঁর অভ্যাস, সেই রোনালদো এমন উপলক্ষে তো চুপ থাকতে পারেন না! ঠিকই দুই গোল করে টপকে গেলেন মেসিকে। আরও একবার চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

অথচ কোয়ার্টার ফাইনালের আগেও এটা অসম্ভব মনে হচ্ছিল। একদিকে মেসির ১১ গোল হয়ে গেছে। আর রোনালদোর গোলসংখ্যা ২! অনেক দিন পর চ্যাম্পিয়নস লিগের গোল্ডেন বুট মেসি পাচ্ছেন বলেই মনে হচ্ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে ৫ গোল ও সেমি ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে হঠাৎই খেলা জমিয়ে দিলেন রোনালদো। মেসি যে কোয়ার্টার ফাইনালেই জুভেন্টাসের কাছে থেমে গেছেন!

আজ ফাইনালে ২০ মিনিটে প্রথম গোল করে প্রথমে মেসির পাশে বসলেন রোনালদো। আর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে মেসিকে ছাড়িয়ে গেলেন। সে সঙ্গে রিয়ালের ডুউডেসিমাও (দ্বাদশ) নিশ্চিত করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের আগে ব্যালন ডি’ অর নিয়ে জিয়ানলুজি বুফন ও রোনালদোর মধ্যে যে দ্বৈরথের কথাবার্তা চলছিল, সেটাও ধামাচাপা পড়ে গেল সে সঙ্গে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে রিয়ালের ৫৯ বছরের দুঃখ যিনি ঘুচিয়ে দিয়েছেন, তিনিই তো ২০১৭ সালের সেরা খেলোয়াড়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে