,

ভারত-পাকিস্তান ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি

news-image

স্পোর্টস ডেস্ক : বাইশ গজে ভারত-পাকিস্তান যুদ্ধ মানেই বাড়তি উন্মাদনা। সীমান্তের উত্তেজনাকে ছাপিয়ে ক্রিকেট যুদ্ধে মাতবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ৷ কিন্তু এই যুদ্ধে থাবা বসাতে পারে বৃষ্টি। রবিবার বার্মিংহ্যামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার এজবাস্টনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াই থমকে গিয়েছে বৃষ্টিতে। কিউই ইনিংসের পর প্রবল বৃষ্টিতে শুরুই হয়নি অজি ইনিংস। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে বিরাটবাহিনী। আইসিসি-র শেষ পাঁচবারের লড়াইয়ে ৫-০ এগিয়ে টিম ইন্ডিয়া। ২০১২ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে প্রতিবারই বাজিমাত ভারতের। এবারও ফেভারিটের তালিকায় রয়েছে বিরাট-ধোনিরা। এছাড়াও সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১৫ বারের সাক্ষাতে মাত্র চার বার জয়ের মুখ দেখেছে পাকিস্তান।

সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও রবিবারের লড়াইয়ে বিরাটদের এগিয়ে রাখছেন। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ঈর্ষণীয় পরিসংখ্যানও ভাবাচ্ছে পাকিস্তানি বোলারদের। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ১০টি ওয়ান ডে ম্যাচে দু’টি সেঞ্চুরি রয়েছে বিরাটের। গড় ৪১.৪৪। আর ইংল্যান্ডের মাটিতেও যথেষ্ট সফল ভারতের এই অধিনায়ক। ১৪টি ওয়ান ডে-তে একটি শতরান সহ গড় ৩৮.৫৪।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে