সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরোধই মুক্তির একমাত্র পথ : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেওয়া শোষক শ্রেণির সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।’ আজ শনিবার তিনি এ টুইট করেন।

এদিকে আজ সন্ধ্যায় এক ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে। বাজেটে যেভাবে কর বসানো হয়েছে, তাতে দ্রব্যমূল্য বাড়বে। রাজধানীর বসুন্ধরায় কনভেনশন সেন্টারের একটি মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

দলের নেতা-কর্মীদের সম্মানে আয়োজিত এই ইফতারে খালেদা জিয়া বলেন, জনগণের সঙ্গে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। সে জন্য জনগণের কষ্ট তাদের চোখে পড়ে না।

আওয়ামী লীগের আবদার না শুনে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না। বিএনপি দেশে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ বুঝতে পারবে তাদের পায়ের নিচে মাটি আছে কি না বা জনগণের সঙ্গে তাদের সম্পর্ক আছে কি না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ইফতারে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা