সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না : ওবায়দুল কাদের

news-image

কক্সবাজার প্রতিনিধি : ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিতে যারা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না। তারা ঢাকায় বসে ফটোসেশন করে। বিএনপি জনগণের দুর্দিনে পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে।’ শনিবার (৩ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একজন মানুষও ঘরবাড়িহীন ও না খেয়ে থাকবে না। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের নেতৃত্বে ৭টি প্রতিনিধিদল ভাগ হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।’

মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমিউদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সাধাণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মোরায় ক্ষতিগ্রস্ত উপকুলবাসীকে ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল তিন দিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন। এর আগে তারা কক্সবাজার সদর, টেকনাফ, সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট