,

দাড়ি না কাটায় স্বামীর মুখ ঝলসে দিলেন স্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় বিশ্বাসের কারণে দাড়ি কাটবেন না বলে জানিয়েছিলেন সালমান খান। এ নিয়েই স্ত্রী নাজমার সঙ্গে চলছিল বাগবিতণ্ডা। শেষ পর্যন্ত অবাধ্য স্বামীর মুখ গরম পানি দিয়ে ঝলসে দিলেন স্ত্রী।

স্থানীয় সময় গত বুধবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সালমান-নাজমা দম্পতির মধ্যে দাড়ি কাটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। দাড়ি কাটতে একদমই রাজি হচ্ছিলেন না সালমান। এতে নাজমা রেগে গিয়ে সালমানের গায়ে গরম পানি ছুড়ে দেন। ফলে গুরুতরভাবে পুড়ে যায় তাঁর শরীর ও মুখ।

ছয় মাস আগে বিয়ে করেন সালমান-নাজমা। তখন থেকেই পোশাক নিয়ে সালমানের সঙ্গে নাজমার ঝগড়া হতো। কুর্তা-পাজামা ছেড়ে প্যান্ট-শার্ট পরার জন্য নাজমা জোরাজুরি করলেও, সালমান কোনোভাবেই রাজি হচ্ছিলেন না।

এ বিষয়ে সালমান জানান, তিনি একজন ধার্মিক মানুষ। তাঁর ‘মুক্তমনা’ স্ত্রী কোনোভাবেই তাঁর জীবনপদ্ধতি মেনে নিতে পারেননি।

ফলবিক্রেতা সালমান আরো জানান, সেদিন কাজ শেষে বাসায় ফেরেন তিনি। সে সময় নাজমা ডিম সিদ্ধ করছিলেন। ডিম সিদ্ধ করার সেই গরম পানিই সালমানের দিকে ছুড়ে দেন সালমা। এরপর চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাঁকে নিয়ে গিয়ে জেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আলীগড়ের পুলিশপ্রধান আশুতোষ ত্রিবেদী জানান, সালামান তাঁর স্ত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

হাসপাতাল কর্মকর্তা হারিস মনজুর বলেন, ‘সালমানের মুখমণ্ডল ও বাহু ২০ শতাংশের বেশি পুড়ে গেছে। তবে এখন সে শঙ্কামুক্ত, দু-একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে