সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট ইজ এ বিগ বিউটিফুল বেলুন : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঘোষিত বাজেট দেখতে খুব বড় ও চমকপ্রদ মনে হলেও ভেতরে সাধারণ মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য কিছু নেই। রয়েছে বিরাট এক করের বোঝা। ইট ইজ এ বিগ বিউটিফুল বেলুন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘এই বাজেটের অধীনে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে নেয়া ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং অপচয় হবে যার হিসাব নেয়ার কোনো ব্যবস্থা নেই।’

তিনি বলেন, ‘আমানতের ওপর অতিরিক্ত কর বসানোর কারণে এখন দেশের মানুষ ব্যাংকে আর টাকা জমা রাখবে না। এতে বোঝা যায় সরকারই চায় না দেশের মানুষ ব্যাংকে টাকা আমানত হিসেবে জমা রাখুক। সরকারই বিদেশে টাকা পাচার করার জন্য ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় আত্মঘাতী প্রস্তাব আর কিছু হতে পারে না।’

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই