সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে পুলিশের গুলিতে নিহত ৮

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকার-বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত ও ৩৫০ ব্যক্তি আহত হওয়ার পর এ বিক্ষোভ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

শুক্রবার কাবুলে অন্তত এক হাজার বিক্ষোভকারী বিস্ফোরণস্থলের কাছে জার্মান দূতাবাসের সামনে প্রতিবাদে নামেন। এ সময় তারা প্রেসিডেন্ট আশরাফ গণির পদত্যাগের দাবিতে মিছিল করতে থাকেন। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষেভকারীরা মিছিল করতে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালায়। এতে অন্তত আট ব্যক্তি নিহত হন।

আবদুল হাফিজ মানসুর নামে এক সংসদ সদস্য নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। আফগান গণমাধ্যমের খবর অনুসারে, দেশটির একজন সংসদ সদস্যের ছেলে সালেম ইজাদ্দারও গুলিতে মারা গেছেন। পুলিশের গুলির পর বিক্ষাভকারীরা সহিংস হয়ে ওঠে এবং সংঘর্ষে অন্তত চার পুলিশ আহত হয়।

দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আশরাফ গণি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহকে দায়ী করেন। এছাড়া তারা বুধবারে বোমা হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারও দাবি করেছেন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট