সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বর্তমান সরকার উন্নয়ন তরান্বিত করেছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার সরকার লুটপাটের সরকার নয়, উন্নয়নের সরকার। দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে উন্নয়ন তরান্বিত করেছে। জনগণের জীবনমান উন্নয়ন করেছে।

শুক্রবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌ-বন্দর এলাকায় ভৈরব নদীতে ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া ঘোষিত বাজেটকে লুটপাটের বাজেট, চুরির বাজেট বলেছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া মিথ্যাচারের ওস্তাদ। যদি বিশ্বে কখনও মিথ্যাচ্যারের জন্য চাম্পিয়নশিপ দিতে হয় তাহলে খালেদা জিয়াকে তা দিতে হবে।

নৌমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিতে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নওয়াপাড়ায় ভৈরব নদে একটি নতুন ফেরি ও বন্দর উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’